ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৯:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৯:৪৩:৫১ অপরাহ্ন
নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
নওগাঁর নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার উপজেলা সদরের বাবুবাজার ও আজ শনিবার হাজিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, বনশিয়া রবিদাস (৭৫)। বাড়ি  উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রামাপাড়া গ্রামে।

আহতরা হলেন, মিঠু (৩০), শাহিন (৩০) ও জাহিদ হাসান (৩২)। শাহিনের বাড়ি মহাদেবপুর উপজেলায়। জাহিদের বাড়ি পত্নীতলা  উপজেলার মাসুদপুর গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বনশিয়া রবিদাস খড়ি ক্রয়ের জন্য উপজেলা সদরে আসেন। "স" মিল বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে বাবুবাজার এলাকায় টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে পেছন দিক থেকে আসা ভুটভুটি ধাক্কা দেয় ভ্যানে। ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন বনশিয়া রবিদাস ও ভ্যানচালক। স্হানীয়রা উদ্ধার করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বনশিয়া রবিদাসকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। 

অপরদিকে, শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার হাজীনগর -শিবপুর আঞ্চলিক  সড়কের  হাজীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনে দিক দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাহিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, তাঁরা ৯৯৯  নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান। দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুটভুটি চালকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক আইনে একটি মামলা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী