ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা

বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:২৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:২৮:০০ অপরাহ্ন
বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু ফাইল ফটো
২০২৬ সালের প্রথম ১০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে চতুর্থ কোনো বন্দির মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি হলেন হন্ডুরাসের ৬৮ বছর বয়সী অনথিভুক্ত অভিবাসী লুইস বেলত্রান ইয়ানেজ-ক্রুজ।

আইসিই জানায়, সোমবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিওতে অবস্থিত জন এফ. কেনেডি মেমোরিয়াল হাসপাতালে হৃদ্‌রোগজনিত জটিলতায় তার মৃত্যু হয়।

আইসিই-এর তথ্যমতে, ৪ জানুয়ারি ইয়ানেজ-ক্রুজকে বুকব্যথার অভিযোগে ক্যালেক্সিকোতে অবস্থিত ইম্পেরিয়াল রিজিওনাল ডিটেনশন ফ্যাসিলিটির মেডিক্যাল ইউনিটে নেওয়া হয়। পরে তাকে এল সেন্ট্রো রিজিওনাল মেডিক্যাল সেন্টারে পাঠানো হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ইন্ডিওর হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি ২০২৫ সালের ১৬ নভেম্বর নিউ জার্সির নিউয়ার্কে আইসিই-এর একটি লক্ষ্যভিত্তিক অভিযানে গ্রেপ্তার হন। এর আগে ১৯৯৩ সালে টেক্সাসে অবৈধ প্রবেশের সন্দেহে তাকে আটক করা হয়েছিল। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে তিনি অজ্ঞাত এক সময়ে অনুমতি ছাড়াই আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ইয়ানেজ-ক্রুজকে বহিষ্কার প্রক্রিয়ার অপেক্ষায় আইসিই হেফাজতে রাখা হয়েছিল।

আইসিই-এর ওয়েবসাইট অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আইসিই হেফাজতে চারজন বন্দির মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২