ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০১:০২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০১:০২:০৬ অপরাহ্ন
কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী আটক কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টহল দল টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে চলাচলরত একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৭৫ লাখ টাকা।

অভিযানে বোটে থাকা দুইজনকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী