ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক, ফেনসিডিল ও জব্দ মদ

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৪:৫১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৪:৫১:২০ অপরাহ্ন
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক, ফেনসিডিল ও জব্দ মদ রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক, ফেনসিডিল ও জব্দ মদ
রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর পৌনে ৫টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানাধীন পিরোজপুর পদ্মা নদীর চর দিয়ে মাদক পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় একজন মাদক কারবারিকে একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় মদ ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ আলাইপুর বিওপি’র একটি দল দেখতে পায়, অজ্ঞাত এক ব্যক্তি নৌকা থেকে একটি কার্টুন মাথায় করে নিয়ে আসছে। ওই সময় তাকে ধাওয়া দিলে সে কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে কার্টুন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় MANCOZEB 75% DITHANEM ৪৫-এর ১০ প্যাকেট (ফুল ও ফলের ভিটামিন হিসেবে ব্যবহৃত কীটনাশক) জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।  

উভয় ঘটনায় পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ও চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ