ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৫:৩১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৫:৩১:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে শাহমখদুম ও পবা থানা পুলিশ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকাল থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্য ন্এত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ সেলিম রেজা (৪০) ও মুনসুর রহমান (৪২)। সেলিম শাহমখদুম থানার বড়বনগ্রাম নামাপাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে এবং মুনসুর পবা থানার দাদপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সুবাহানের ছেলে। তারা দুজনই রাজশাহী নগরীর বাসিন্দা।

বুধবার বিকালে  এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 


তিনি জানায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মসলেম উদ্দিনের ও সঙ্গীেয় ফোর্স বড়বনগ্রাম নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজা -সহ মাদক কারবারী সেলিমকে গ্রেপ্তার করেন। তবে অপর আসামি বাবু (পিতা-সাদেক ফকির), একই এলাকার বাসিন্দা পালিয়ে যায়।

পরবর্তীতে সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক বাবুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পলিব্যাগে রাখা আরও ৭৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের নেতৃত্বে এসআই মোঃ রাজিবুল করিম ও সঙ্গীয় ফোর্স দাদপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ অবস্থানকালে মুনসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ