ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাবিতে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৬:৩৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৬:৩৯:৩৭ অপরাহ্ন
রাবিতে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন রাবিতে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রাবির সিনেট ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত করেছে।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা বলেন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি কর্মকর্তাদের ওপর হামলা, হয়রানি ও মানসিক নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, কর্মস্থলে সৃষ্ট অশান্তি ও ভয়ভীতি শুধু কর্মকর্তা-কর্মচারীদেরই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। তারা দাবি করেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তবে প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আল-আমিন বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল মানিক এবং সদস্য রোকসানা বেগম টুকটুকি মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এ মানববন্ধন কর্মসূচি মঙ্গলবার ১৩ জানুয়ারি অনুষ্ঠিত জরুরি সভায় গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী