ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক স্ত্রী ও মেয়ের অভিযোগে মিথ্যা ধর্ষণ মামলার শিকার বৃদ্ধ বাবা দ্বারে দ্বারে ন্যায়ের খোঁজে

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৮:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৮:৫৮:১৭ অপরাহ্ন
সাবেক স্ত্রী ও মেয়ের অভিযোগে মিথ্যা ধর্ষণ মামলার শিকার বৃদ্ধ বাবা দ্বারে দ্বারে ন্যায়ের খোঁজে সাবেক স্ত্রী ও মেয়ের অভিযোগে মিথ্যা ধর্ষণ মামলার শিকার বৃদ্ধ বাবা দ্বারে দ্বারে ন্যায়ের খোঁজে
সাবেক স্ত্রী ও তার কন্যার ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা ধর্ষণ মামলার বোঝা কাঁধে নিয়ে ঢাকার আশুলিয়ায় দ্বারে দ্বারে ন্যায়ের খোঁজে বেড়াচ্ছেন এক বৃদ্ধ পিতা। তিনি বলেন, নিজের তিলে তিলে গড়া বাড়ি ছেড়ে বর্তমানে নিকটাত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছেন।

ভূক্তভোগী আব্দুর রহিম (৬০) অভিযোগ করেছেন, তার সাবেক স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও ছোট মেয়ে সুমনা ইসলাম ঋতু (১৭) ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার নং ৮৪ (৯) অনুযায়ী, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর আব্দুর রহিম তার কন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে বলা হয়েছে। মামলায় তিনি জামিনে মুক্তি পান।

আব্দুর রহিম জানান, ৩৪ বছর কুয়েতে প্রবাসী জীবন কাটানোর পর দেশে ফিরে আশুলিয়ার ইসলামনগর এলাকার নিজের বাড়িতে থাকতে পারছেন না। তার সাবেক স্ত্রী ও দুই কন্যা নানা অমানবিক নির্যাতন চালিয়েছেন। অভিযোগ, তাঁকে মারপিট করে বাড়ি থেকে বের করা হয়েছে, যেখানে তাদের সাথে ছাত্রলীগের ক্যাডার জামাতা কাউসারও যুক্ত ছিলেন।

তিনি আরও জানান, আগেও তার বড় মেয়ে সুমইয়া ইসলাম রবি (১৯) নামের কন্যাকে ব্যবহার করে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি গাজীপুরে ধর্ষণ মামলা করা হয়েছিল। পরে পিবিআই তদন্তে তিনি সেই মামলা থেকে অব্যাহতি পান। সম্পত্তির জন্য পুনরায় ছোট মেয়ে সুমনা ইসলাম ঋতুকে ব্যবহার করে ফাতেমা বেগম আশুলিয়া থানায় নতুন মামলা দায়ের করেছেন, যা তিনি মিথ্যা দাবি করেন।

আব্দুর রহিম অভিযোগ করেন, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর থানায় যাওয়ার সময় সাবেক ওসি আব্দুল হান্নান তাকে লাথি মেরে হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান তাকে গ্রেফতার করেন, মোবাইল ফোনে থাকা ডকুমেন্ট মুছে দেন এবং ১০ হাজার টাকা নিয়ে যান। পরবর্তীতে ফোন ফেরত দিলেও টাকা ও কাগজপত্র ফেরত পাননি।

আশুলিয়া থানার সাব-ইনস্পেক্টর ও তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা তদন্তাধীন। তবে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার প্রশ্নে তিনি বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছেন।

ফাতেমা বেগম সাংবাদিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এড়িয়েছেন। স্থানীয়রা এই অনুপস্থিতি রহস্যজনক বলে মন্তব্য করেছেন।

আইন বিশেষজ্ঞরা মনে করেন, স্পর্শকাতর ধর্ষণ মামলা প্রাথমিক তদন্ত ছাড়া গ্রহণ করলে পুলিশি কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে পারে। তদন্ত কর্মকর্তার ঘটনাস্থল না দেখে বাদীর অভিযোগ অনুযায়ী প্রতিবেদন তৈরি করা নিয়েও প্রশ্ন উঠছে।

আব্দুর রহিম বলেন, তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে মুক্তি চান এবং সম্পত্তি সংক্রান্ত অন্যায় ও নির্যাতনের প্রতিকার চান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ