ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১১:৫৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১১:৫৯:৪০ অপরাহ্ন
প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি দলের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপের ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

সাক্ষাৎকারটি সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়  রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সূত্র জানায়, বিকেলে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন তারেক। তিনি সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে নিজের বাসভবনে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে তিনি সবার আগে বাংলাদেশ’ নামের বাসে করে যমুনার পথে রওনা হন।

এটি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। গত বছরের জুনে লন্ডনে প্রথমবার তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন নিয়ে আলোচনা করেন। এর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরেও তারেক ও প্রধান উপদেষ্টার মধ্যে ফোনালাপ হয়েছিল।

সাক্ষাৎকে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ সংলাপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে; বিশেষ করে ফেব্রুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী