ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:৩৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:৩৪:২৮ অপরাহ্ন
আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজার প্রশাসন পরিচালনার জন্য ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই কমিটি গঠন করা হয় বলে মিশরীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৫ সদস্যবিশিষ্ট এই নির্বাহী কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথকে। তিনি ব্যতীত অন্যদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
 
এদিকে গাজা পরিচালনায় আলি শাথের নেতৃত্বে বানানো ‘টেকনোক্র্যাট সরকারকে’ সমর্থন দেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
 
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সমর্থনের কথা জানান।
 
ট্রাম্প বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনায় নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট, দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে সমর্থন জানাচ্ছি, এই কমিটি আন্তর্জাতিক বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধির সহায়তায় পরিচালিত হবে।
 
গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্ক জানিয়েছে, গাজার এই নতুন টেকনোক্র্যাট কর্তৃপক্ষ ১৫ সদস্যের হবে। এর নেতৃত্বে থাকবেন আলী আবদেল হামিদ শাথ। প্রেকৌশলীয় হামিদ শাথ এক সময় ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাত্তাহ বা প্যালেস্টাইনিয়ান অথরিটির (পিএ) নেতৃত্বাধীন সরকারের উপ পরিকল্পনামন্ত্রী ছিলেন।
  
অন্যদিকে গাজার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি ঘোষণার পর শান্তি পরিষদ বা বোর্ড অব পিস গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। টেকনোক্র্যাট কমিটি বোর্ড অব পিসের তত্ত্বাবধানে কাজ করবে। ট্রাম্প নিজেই এই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
 
শান্তি পরিষদ গঠনের বিষয়টি নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি লেখেন, ‘এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে ‘বোর্ড অব পিস’ গঠিত হয়েছে। এই পরিষদের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।’
 
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটি যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সবচেয়ে মহান এবং  মর্যাদাপূর্ণ পরিষদ।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন