ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু! দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের ‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’ চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার ঢাকাসহ সারাদেশে র‍্যালির ঘোষণা বিএনপির সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার অতি শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাড়ছে বাতাসের গতিবেগ নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২২ রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন ভর্তি ৬১ অজ্ঞাত লাশের পরিচয় জানতে চায় রাজপাড়া থানা পুলিশ বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে জমি নিয়ে বিরোধে পারিবারিক কবরস্থানে ঠাঁই পেলো না বৃদ্ধের মরদেহ

রাজশাহীতে পৃথক তিন অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৮:২৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৮:২৯:০৭ অপরাহ্ন
রাজশাহীতে পৃথক তিন অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীতে পৃথক তিন অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ
রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল, কাশির সিরাপ ও কীটনাশক জব্দ করা হয়েছে। তবে অবৈধ মালামালের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় নগরীর কাটাখালি থানার শাহাপুর বিওপি’র টহল দল নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫ বোতল ব্রঙ্কোফ-সি কাশির সিরাপ জব্দ করে কাটাখালী থানায় জমা দেয়া হয়। 

এদিন ভোর ৪টায় আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল বাঘা থানাধীন কিশোরপুরে একটি আম বাগানে অভিযান চালিয়ে ভারতীয় MANCOZEB 75% DITHANEM ৪৫ ব্র্যান্ডের ৫ প্যাকেট কীটনাশক পত্যিাক্ত অবস্থায় জব্দ করা হয়। পরে এসব কীটনাশক রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়। 

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১০টায় কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৬বোতল ভারতীয় মদ ও ১২বোতল ফেনসিডিল জব্দ করে কাটাখালী থানায় জমা দেয়া হয়।

বিজিবি জানিয়েছে, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানায় বিজিবি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার