ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন, জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৮:১৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৮:১৩:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন, জেলা প্রশাসক রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন, জেলা প্রশাসক
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে জমকালো আয়োজনে শুরু হয়েছে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। 

শনিবার সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, সদ্য নির্বাচিত সহ-সভাপতি মঈন উদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার  প্রকাশক ও সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, নির্বাহী সম্পাদক মাসুদ রানা রাব্বানী-সহ রাজশাহীর সিনিয়র সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করছে। নকআউট ভিত্তিতে প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়। 

রোববার (১৮ জানুয়ারি) সেমিফাইনালে মুখোমুখি হবে চারটি দল। পরে বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর পর্দা নামবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট রাজশাহীর সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ