ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ নগরীজুড়ে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০ ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু গোদাগাড়ীতে শত বোতল এস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার হাফেজ ছাত্রকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমিকে গ্রেপ্তারে অভিযান নিয়ে যা জানা গেল রাজশাহীতে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী ঋণের টাকা নিয়ে ভাবিকে বেধড়ক পেটাচ্ছেন দেবর, ভিডিও ভাইরাল রাজশাহীতে ১২৩৬তম নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কিশোরীকে ধর্ষণ, মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম

তারেক রহমান-সারাহ কুক বৈঠকে যেসব বিষয়ে কথা হলো

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:০২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৯:০২:৩৭ অপরাহ্ন
তারেক রহমান-সারাহ কুক বৈঠকে যেসব বিষয়ে কথা হলো তারেক রহমান-সারাহ কুক বৈঠকে যেসব বিষয়ে কথা হলো
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচন এবং সামনের দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, ‌বৈঠকে সারাহ কুক জানিয়েছেন- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখতে কাজ করতে চায় যুক্তরাজ্য।

এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে ব্রিটেনের মনোভাব ইতিবাচক বলেও জানান হুমায়ুন।

তিনি বলেন, বৈঠকে নির্বাচন নিয়েও ব্রিটিশ হাইকমিশনার কথা বলেছেন। বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

এর আগে, তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের