ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবি, না দেওয়ায় হিজড়াদের অশালীন আচরণ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:৩০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৯:৩০:৪২ অপরাহ্ন
বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবি, না দেওয়ায় হিজড়াদের অশালীন আচরণ বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবি, না দেওয়ায় হিজড়াদের অশালীন আচরণ Copied from: https://rtvonline.com/
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ ও বিয়ে বাড়ির লোকজনকে হুমকির অভিযোগ উঠেছে একদল হিজড়ার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিনারী ইউনিয়নের  পিপলাকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে পলাশের বিয়ের অনুষ্ঠান চলাকালে দুপুরের দিকে কয়েকজন হিজড়া বিয়ে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে। বিয়ে বাড়ির পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রথমে উচ্চস্বরে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, হিজড়ারা প্রকাশ্যে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ প্রদর্শন করে এবং বিয়ে বাড়িতে উপস্থিত নারী ও অতিথিদের সামনে অশালীন ভঙ্গিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে বিয়ে বাড়ির পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন হিজরার হাতে দেশীয় অস্ত্র ‘দা’ রয়েছে, যা দিয়ে তারা ভয়ভীতি প্রদর্শন করছে। ভিডিওতে বিয়ে বাড়ির লোকজনকে নানা ধরনের হুমকি দিতেও দেখা যায়। এ সময় উপস্থিত অনেকেই ভয়ে কিছু বলতে না পেরে নীরব থাকে।

বিয়ে বাড়ির স্বজনদের অভিযোগ, হিজড়াদের আচরণে বিয়ের অনুষ্ঠান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাঁদা আদায়ের নামে ভয়ভীতি ও অশালীন আচরণের অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। তারা বিষয়টির স্থায়ী সমাধান ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বিয়ের অনুষ্ঠানে হিজড়াদের চাঁদাবাজির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়াও এখন যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে ভবিষ্যতে যেন এ রকম ঘটনা ঘটাতে না পারে সে জন্য পুলিশ সর্তক থাকবে বলেও নিশ্চিত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী