ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঐশ্বর্যার সঙ্গে কোন ছবির শুটিংয়ে সবচেয়ে হাসিখুশি থাকতেন অভিনেতা সলমন খান?

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:০৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:০৯:০২ অপরাহ্ন
ঐশ্বর্যার সঙ্গে কোন ছবির শুটিংয়ে সবচেয়ে হাসিখুশি থাকতেন অভিনেতা সলমন খান? ঐশ্বর্যার সঙ্গে কোন ছবির শুটিংয়ে সবচেয়ে হাসিখুশি থাকতেন অভিনেতা সলমন খান?
প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি তাঁরা। কিন্তু এখনও ঐশ্বর্যা রাই এবং সলমন খানের সম্পর্ক নিয়ে নানা ফিসফাস শুনতে পাওয়া যায়। তাঁদের প্রেমপর্ব নিয়ে নানা কথা এখনও শোনা যায় ইন্ডাস্ট্রির অন্দরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, সলমন-ঐশ্বর্যা প্রসঙ্গে কী বললেন সঙ্গীতশিল্পী কুমার শানু?

সে সময় সবচেয়ে হাসিখুশি থাকতেন সলমন। একটি ছবির শুটিংয়ের মুহূর্তে ফিরে যান গায়ক। কুমার শানু বলেন, “হ্যাঁ, সত্যিই ওই এক মুহূর্ত ছিল। ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিংয়ের সময় সলমন এবং ঐশ্বর্যাকে চোখের সামনে দেখতে এত সুন্দর লাগত। নায়ক যেমন সুন্দর, তেমই ঐশ্বর্যা। চোখ ফেরানোর জো ছিল না। ওরা একসঙ্গে যখন ছবিতে অভিনয় করেছিল, তখন আরও সুন্দর লাগছিল। সেই সময় খুব হাসিখুশি ছিলেন সলমন।”

শোনা যায়, সেই সেট থেকেই নায়ক-নায়িকার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু সেই আলোচিত প্রেম টেকেনি। শোনা যায়, ১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেট থেকেই প্রেমের সূত্রপাত সলমন ও ঐশ্বর্যার। ২০০২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীকালে দু’জনেই নিজেদের জীবনে এগিয়েছেন। ঐশ্বর্যা বিয়ে করেছেন অভিষেক বচ্চনকে। অভিনয়জীবনে সাফল্য লাভ করেছেন। অন্য দিকে, বিয়ে না করলেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন সলমন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী