ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৫১তেও সতেজ মালাইকা, দিন শুরু করেন কী খেয়ে

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৯:২০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৯:২০:২৮ অপরাহ্ন
৫১তেও সতেজ মালাইকা, দিন শুরু করেন কী খেয়ে ৫১তেও সতেজ মালাইকা, দিন শুরু করেন কী খেয়ে
ফিট থাকতে নিয়মিত ইন্টারমিটেন্ট ফাস্টিং (দিনের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাবার না খাওয়া) করেন মালাইকা অরোরা। তবে তারই পাশাপাশি নিজের দৈনন্দিন ডায়েটকেও ‘বিশেষ’ করে তোলেন অভিনেত্রী। ফ্যাটের জন্য অনেকেই ঘি, মাখন বা চিজ় জাতীয় খাবার ডায়েট থেকে বাদ রাখেন। কিন্তু মালাইকার ডায়েটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘি!

মালাইকা নিয়মিত যোগাভ্যাস, ওজন-সহ শরীরচর্চা এবং ধ্যান অভ্যাস করেন। তিনি জানিয়েছেন, তিনি ‘ওয়াটার থেরাপি’তে বিশ্বাস করেন। অর্থাৎ, প্রতি দিন নির্দিষ্ট পরিমাণে জল পান করেন তিনি। পাশাপাশি, ফলের রসের মতো অন্যান্য স্বাস্থ্যকর তরলের মাধ্যমেও তিনি শরীরে প্রয়োজনীয় জলের ভারসাম্য রক্ষা করেন।

উপোসের রকমফের

মালাইকা জানিয়েছেন, সূর্যাস্তের পর তিনি আর কোনও খাবার খান না। তাঁর কথায়, ‘‘সন্ধ্যা ৭টার পর আমি আর কোনও খাবার খাই না। আবার পরদিন সকালে খাবার খাই। তবে সেটাও দুপুর ১২টার সময়।’’ তবে খাবারের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট রুটিনে বিশ্বাস করেন না মালাইকা। তাঁর কথায়, ‘‘ভাত, রুটি, সব্জি— আমি সব কিছুই খাই। তবে সেটা পরিমাণ মতো।’’

দিন শুরু ঘিয়ে

সকালে ঘুম থেকে উঠে ঘি খেয়ে দিন শুরু করেন মালাইকা। বিষয়টি ফিটনেস-প্রিয় অনেকের কাছেই অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু মালাইকার যুক্তি, ‘‘আয়ুর্বেদে ঘিয়ের উপকারিতার কথা বলা হয়েছে। ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ ঘি এবং আমি তার মাধ্যমেই আমার দিন শুরু করি।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী