ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মহানগরীর পশুর হাট পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১০:১৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১০:১৩:২১ অপরাহ্ন
মহানগরীর পশুর হাট পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার মহানগরীর পশুর হাট পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নগরবাসীর নিরাপদ পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর সিটি পশুর হাট পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার (৪ জুন) দুপুর সোয়া ১২ টায় সিটি হাটে উপস্থিত হয়ে পুলিশ কমিশনার হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। হাটের আইনশৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার বলেন, হাটের সার্বিক নিরাপত্তা এখন পর্যন্ত সন্তোষজনক। সিটি হাটসহ আরএমপি’র আওতাধীন মোট ১২টি হাটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় বিশেষভাবে সিসিটিভি ক্যামেরার গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিটি হাটেই তা স্থাপন নিশ্চিত করা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র্যােব এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন।

সাম্প্রতিক করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে ক্রেতা-বিক্রেতাকে আরএমপি’র পক্ষ থেকে জনসচেতনতামূলক কথা উল্লেখ করে তিনি বলেন, "করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে হাটে আগত সবাই মাস্ক পরে আসে।

তিনি আরও বলেন, "এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ‘মলম পার্টি’ ও ‘অজ্ঞান পার্টি’র বিরুদ্ধে সাদা পোশাকে পুলিশ সদস্যরা কঠোরভাবে কাজ করে যাচ্ছে। ছিনতাই বা চাঁদাবাজি রোধে আরএমপি, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে একযোগে কাজ চলছে। জাল টাকা শনাক্তকরণ ও অর্থ লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে। তাদের পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখা হয়েছে এবং ব্যাংকের পক্ষা থেকে বুথ স্থাপন করা হয়েছে। এসময় তিনি ক্রেতা-বিক্রেতা ও হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তাছাড়া সিটিহাটের ইজারাদার, ব্যবসায়ী এবং বাজার কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী