ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪১:৫৩ অপরাহ্ন
ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২
ভারতের উত্তর প্রদেশে একটি খালি বাড়িতে নামাজ আদায়ের অভিযোগে ১২ জন মুসলিমকে আটক করেছে স্থানীয় পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) প্রদেশটির বেরিলি জেলার মোহাম্মদগঞ্জ গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, একটি খালি বাড়িতে প্রার্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি কোনো পূর্ব অনুমতি ছাড়া নতুন জায়গায় ধর্মীয় জমায়েত পরিচালনা করা বর্তমান আইনের সরাসরি লঙ্ঘন। খবর এনডিটিভির। 

এসপি (সাউথ) আনশিকা ভার্মা জানিয়েছেন, মোহাম্মদগঞ্জ গ্রামের ওই বাড়িটি গত কয়েক সপ্তাহ ধরে অস্থায়ী মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতেই প্রাক-সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পিটিআই-এর এক প্রতিবেদনে বেরিলি পুলিশের এই আইনি তৎপরতার খবর নিশ্চিত করা হয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে যে, ওই খালি বাড়িটির মালিক হানিফ নামের এক ব্যক্তি এবং সেখানে মূলত শুক্রবারের জুমার নামাজ আদায় করা হচ্ছিল। স্থানীয় কিছু গ্রামবাসী এই নিয়মিত জমায়েতে আপত্তি জানিয়ে কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রার্থনা বন্ধ করে দেয়।

পুলিশ আরও জানায়, অভিযুক্তরা নামাজ পড়ার জন্য কোনো বৈধ নথিপত্র বা প্রশাসনের লিখিত অনুমতি দেখাতে ব্যর্থ হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। উত্তর প্রদেশে যেকোনো ধর্মীয় জনসমাগমের ক্ষেত্রে প্রশাসনের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই ঘটনায় জড়িত আরও তিন জন বর্তমানে পলাতক রয়েছেন যাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেরিলি পুলিশ। 

এসপি আনশিকা ভার্মা আর বলেন, আটককৃত ১২ জনের বিরুদ্ধে শান্তি ভঙ্গের দায়ে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তারা জামিন লাভ করেন। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড করার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি গ্রহণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী