ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’ পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী মন্নুজান স্কুলের ফুটওভার ব্রিজে ফাটল দ্রুত মেরামতের নির্দেশ রাসিক প্রশাসকের সন্ত্রাসবিরোধী মামলায় বোয়ালিয়ায় আরও এক আসামি গ্রেপ্তার রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জন্য সরকারি জায়গায় অফিসের ব্যবস্থা করা হবে : বিএনপি'র এমপি প্রার্থী জাহিদ

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৪৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৪৮:৪৮ অপরাহ্ন
নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জন্য সরকারি জায়গায় অফিসের ব্যবস্থা করা হবে : বিএনপি'র এমপি প্রার্থী জাহিদ নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জন্য সরকারি জায়গায় অফিসের ব্যবস্থা করা হবে : বিএনপি'র এমপি প্রার্থী জাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেছেন, নির্বাচিত হলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের জন্য সরকারি জায়গায় একটি স্থায়ী অফিসের ব্যবস্থা করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচিত কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জাহিদুর রহমান জাহিদ বলেন, ‘শ্রমিক ইউনিয়নের ঘরের জায়গা আমার বাপের নয়। আমি নির্বাচিত হলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের জন্য সরকারি জায়গার ব্যবস্থা করে দেব। আপনারা সেখানে আপনাদের অফিস পরিচালনা করবেন।’ তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি প্রদীপ সাহার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক মেয়র মোকলেসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সহসভাপতি মাহমুদুল নবী পান্না বিশ্বাস, জামায়াতে ইসলামীর পৌর সম্পাদক আব্দুল মাতিন বিশ্বাস, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সম্পাদক কামাল পারভেজ এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক গোলাম রব্বানী পারভেজ।

শেষে নবনির্বাচিত কমিটির ৯ সদস্যকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে একই মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল