ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৭:৩১ অপরাহ্ন
রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি
রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত সোনিয়ার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর মানিকা বেপারী বাড়ি গ্রামে। তার বাবার নাম মৃত দুলাল বেপারী।
 
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গৃহকর্তা এএসএম ইকবাল হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত সোনিয়া। রাতে গৃহকর্তার মেয়ে বাসার ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় সোনিয়াকে ঝুলন্ত দেখতে পায়।
 
এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
এসআই দীন বন্ধু রায় আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের ওপর অভিমান করে সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ