ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৫:৫৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৫:৫৩:০২ অপরাহ্ন
নগরীতে  বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ  ভারতীয় মাদক জব্দ নগরীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।

সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নগরীর দামকুড়া থানাধীন হাজির বাতান এলাকার একটি কলাবাগানে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৪ বোতল জেবিসক্যান সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন সকাল আনুমানিক ৬টায় সোনাইকান্দি বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানাধীন সোনাইকান্দি পদ্মার চর এলাকার একটি ঝাউবাগানে অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় ব্রঙ্কোফি-সি সিরাপ, ১৪ বোতল মনোগোল্ড সিরাপ ও ৩ বোতল চোকো সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত সকল মাদকদ্রব্য ও সিরাপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জিরো টলারেন্স নীতির আলোকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ