ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ১২:২৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ১২:২৫:৫৭ অপরাহ্ন
নিয়ামতপুরে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে  বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, সহসভাপতি ও সাবেক ইউপি  চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, সহসভাপতি আমিনুল ইসলাম ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে  বিএনপির মনোনীত প্রার্থী  মোস্তাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আরিফ কাউসার, একেএম খলিলুর রহমান; সহ কোষাধ্যক্ষ গোলাম মোরশেদ, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন, সঞ্চালনা করেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. মিলন রেজা। 

আলোচনা সভায় জিয়াউর রহমানের  কর্মময় রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, বিশ্বের শ্রম বাজারে বিশেষ অবদান রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বিশ্বে বাংলাদেশের  শ্রম বাজার তৈরি করেন। তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করেন। পাকিস্তানি স্বৈরশাসন থেকে মুক্ত করার স্বপ্ন নিয়ে সর্বপ্রথম চিন্তা করেছিলেন জিয়াউর রহমান। তাঁর ভাষণের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। তাঁর আদর্শ বুকে ধারণ করেই আমাদের এগিয়ে নিতে হবে স্বপ্নের  বাংলাদেশকে। 

শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ