ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ১২:৩৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ১২:৩৩:৩৮ অপরাহ্ন
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স মূল্যবান এই ধাতুর দাম ৪ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে। লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলার ছুঁয়েছিল।
 
আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৬ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে। এদিকে স্পট সিলভারের দাম প্রতি আউন্স ৯৪ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে রুপার দাম রেকর্ড সর্বোচ্চ ৯৪ দশমিক ৭২ ডলারে পৌঁছেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েছে। এর প্রভাবেই বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন। ফলে বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলার প্রতি আউন্সের সীমা অতিক্রম করেছে।
 
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, আন্তর্জাতিক বিষয়ে ট্রাম্পের ‘বিঘ্নকারী’ নীতিগত দৃষ্টিভঙ্গি এবং সুদের হার কমানোর আগ্রহ মূল্যবান ধাতুর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এখন পর্যন্ত স্বর্ণ ও রুপার জন্য আশীর্বাদস্বরূপ, আর তার অপ্রচলিত রাজনৈতিক অবস্থান এই ধাতুগুলোর দামের ঊর্ধ্বগতিকে আরও ত্বরান্বিত করছে।
 
ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরু করার পর গত এক বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, মার্কিন সুপ্রিম কোর্ট এই সপ্তাহে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টার বিরুদ্ধে একটি মামলার শুনানি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অনিশ্চয়তাও স্বর্ণের দামে বাড়তি সহায়তা দিয়েছে।
 
যদিও ট্রাম্প সুদের হার কমানোর আহ্বান জানিয়ে আসছেন, তবুও ফেডারেল রিজার্ভের আগামী ২৭-২৮ জানুয়ারির বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি। সাধারণত নিম্ন সুদের হার এবং ভূ-রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণের মতো অ-ফলনশীল সম্পদ ভালো ফল দেয়।
 
ওয়ান্ডারের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, শ্রমবাজারের ধীরগতি ও ভোক্তা আস্থার দুর্বলতার কারণে ফেড ২০২৬ সাল পর্যন্ত সুদের হার কমানোর চক্র অব্যাহত রাখতে পারে। পরবর্তী সুদ কমানোর ঘোষণা জুন বা জুলাইয়ের দিকে আসতে পারে।
 
অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্লাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩৫৫ দশমিক ৬০ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৮২৮ দশমিক ৫৮ ডলারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী