ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্বর্ণার তাণ্ডবে বাংলাদেশের ছক্কার রেকর্ড

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০২:২৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০২:২৪:৩৯ অপরাহ্ন
স্বর্ণার তাণ্ডবে বাংলাদেশের ছক্কার রেকর্ড ছবি: সংগৃহীত
ব্যাটিংয়ে নামার পর পঞ্চম বলে প্রথম ছক্কা হাঁকান স্বর্ণা আক্তার। পরের ৮ বলে তার ব্যাট থেকে এলো আরও ৩ ছক্কা। ছক্কার এমন তাণ্ডবে খেললেন ২৬৪.২৮ স্ট্রাইক রেটে ১৪ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস। আর তাতে নেপালে মঙ্গলবার নারী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৫ উইকেটে ১৬৮ রান করেছে বাংলাদেশ। এদিন শুধু স্বর্ণা নয়, দল হিসেবেও ছক্কার রেকর্ড গড়েছে বাংলাদেশ। জিতেছে ম্যাচটাও ৩০ রানে।

এদিন ইনিংসে ৮টি ছক্কা মেরেছে বাংলাদেশ। স্বর্ণার ৪টি ছক্কার পাশাপাশি সোবহানা মোস্তারি ২টি, দিলারা আক্তার ১টি ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা মারেন ১টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি।

এর আগে ইংল্যান্ড, মালয়েশিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে ভিন্ন তিন ম্যাচে ৪টি করে ছক্কা মেরেছিল টাইগ্রেসরা।

স্বর্ণা এখন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটার। এর আগে আয়েশা রহমান শুকতারা, সানজিদা ইসলাম ও নিগার সুলতানা জ্যোতির ছিল ইনিংসে ৩টি করে ছক্কার রেকর্ড।

এদিন স্ট্রাইক রেটের রেকর্ডও গড়েছেন স্বর্না। এদিন ২৬৪.২৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের জার্সিতে অন্তত ২৫ রানের ইনিংসে এটি সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। এর আগে ২০১৯ সালে মালয়েশিয়ার বিপক্ষে ২১৬.৬৬ স্ট্রাইক রেটে ১২ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ফাহিমা খাতুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী