ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৪:৫০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৪:৫০:২৭ অপরাহ্ন
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এছাড়া বিএনপির শীর্ষ এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন নরডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের প্রতি। বাংলাদেশের উন্নয়ন নিয়ে তারেক রহমানের ভাবনার প্রতি।

তিনি বলেন, আজকে ৪টি দেশের প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। এগুলো সৌজন‍্য সাক্ষাৎ ছিল। অত্যন্ত সৌহাদ‍্যপূর্ণভাবে সাক্ষাৎগুলো হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারলে দলের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কীভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, বাংলাদেশর নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে, তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে আশাবাদী। এই নির্বাচনের পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রার দিকে যাবে তারা আশাবাদী।

বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান প্রেস সচিব সালেহ শিবলী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন ও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী