ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সর্বোচ্চ অভিবাসী আটক

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:১২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:১২:০৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সর্বোচ্চ অভিবাসী আটক ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা একদিনে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে আটক করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলার এবং হোমল্যান্ড সিকিউরিটি–বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েমের নির্দেশের পর ধরপাকড়ের মধ্যে এই আটকের খবর এল।

মার্কিন সংবাদমাধ্যেম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ জুন) ইমিগ্রেশন ও কাস্টমস ২ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে আটক করেছে। আটকদের মধ্যে বেশিরভাগকেই বিকল্প আটক কর্মসূচির অধীনে রাখা হয়েছে।
 
এই কর্মসূচির আওতায় জননিরাপত্তার জন্য হুমকি নন এমন অনথিভুক্ত অভিবাসীদের অ্যাঙ্কেল মনিটর, স্মার্টফোন অ্যাপ বা অন্যান্য ভূ-অবস্থান কর্মসূচির মাধ্যমে নজরদারিতে রাখা হয় এবং নিয়মিত আইসিই অফিসে হাজিরা দিতে হয়।
 
প্রতিবেদনে বলা হয়, এসব কর্মসূচির অধীনে থাকা অভিবাসীদের গণ-এসএমএসের মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অফিসে আসতে বলা হয়েছিল। তারা উপস্থিত হলে তাদের আটক করা হয়।
 
আইনজীবীরা জানান, সাতজন অভিবাসীকে আইসিই অফিসের বাইরে হাতকড়া পরিয়ে সাদা গাড়িতে তুলে নিতে দেখা গেছে। আটককৃতদের মধ্যে ৩০ বছর বয়সি এক কলম্বিয়ান ব্যক্তিও ছিলেন। তার আইনজীবী মার্গারেট কারগিওলি, যিনি ইমিগ্র্যান্ট ডিফেন্ডার্স ল সেন্টারের পরিচালক, জানান তার মক্কেল নিয়মিতভাবে আইসিই’র সব নির্দেশ মেনে চলতেন এবং খুবই সহযোগী ছিলেন।
 
এই পরিস্থিতিতে অভিবাসীরা এখন উভয় সংকটে পড়েছেন। আইসিই অফিসে উপস্থিত হলে আটকের ঝুঁকি এবং অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয় নির্বাসনের আশঙ্কা তৈরি হয়েছে।
 
এনবিসি বলছে, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আইসিই সুবিধায় উপস্থিত হলে অভিবাসীদের আটক করা এবং অভিবাসীদের অ্যাপয়েন্টমেন্ট মিস করলে স্বয়ংক্রিয়ভাবে নির্বাসন দেয়ার সম্ভাবনা রয়েছে।
 
আইসিই’র একজন মুখপাত্র বলেন, আটক অনেকের বিরুদ্ধে অভিবাসন বিচারক কর্তৃক বহিষ্কারের চূড়ান্ত আদেশ এসেছিল, কিন্তু তারা সেই আদেশ মেনে চলেননি।
 
তবে একাধিক আইনজীবী আইসিই’র এই দাবি অস্বীকার করেছেন। তারা বলছেন, তাদের মক্কেলের বিরুদ্ধে বহিষ্কারের চূড়ান্ত আদেশ ছিল না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী