ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজশাহীতে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৭:৪৪ অপরাহ্ন
সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজশাহীতে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজশাহীতে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এ গণবিজ্ঞপ্তি জারি করেছে।

আরএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য লাইসেন্সধারী ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে স্থগিতকৃত বা লাইসেন্সভুক্ত সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ৩১ জানুয়ারির মধ্যে লাইসেন্সধারীর স্থায়ী বা বর্তমান ঠিকানার নিকটস্থ থানায় অথবা বৈধ অস্ত্র ডিলারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ত্র জমা দিতে লাইসেন্সধারী নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে তা করতে পারবেন।

তবে এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া সরকারি, আধা-সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীরাও এর আওতামুক্ত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে বিশেষ বিধান কার্যকর থাকবে। নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাঁর সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত সাধারণ নির্দেশনা প্রযোজ্য হবে না।

আরএমপি জানিয়েছে, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ (The Arms Act, 1878)-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তির ব্যাখ্যায় বলা হয়েছে, এখানে “শৃঙ্খলা বাহিনী” বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বর্ণিত শৃঙ্খলা বাহিনীকে বোঝানো হয়েছে।

আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ