ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৭৫ বছর বয়সী বৃদ্ধকে যুবতীর সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে ৭ লাখ টাকা আত্মসাত করলেন ঘটক

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:০৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:০৩:৪৬ অপরাহ্ন
৭৫ বছর বয়সী বৃদ্ধকে যুবতীর সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে ৭ লাখ টাকা আত্মসাত করলেন ঘটক ফাইল ফটো
রাজশাহীর তানোরে কথিত এক ঘটকের বিরুদ্ধে সুন্দরী যুবতীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭৫ বছরের এক বৃদ্ধের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,বইছে নানা মুখরোচক গুঞ্জন। এ ঘটনায় ভুক্তভোগী হাজী দোস্ত মোহাম্মদ (৭৫) বাদী হয়ে ঘটকের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের মৃত মোহর সরদারের পুত্র আলহাজ্ব দোস্ত মোহাম্মদকে (৭৫) সুন্দরী যুবতীর সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের ছবি দেখিয়ে বিয়ের আশ্বাস দেন তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুল লতিফ ওরফে ভোলা (৫৫)। এমনকি বৃদ্ধ দোস্ত মোহাম্মদের সঙ্গে মুঠোফোনে বিভিন্ন নারীকে দিয়ে কথা বলানো হয়। এরপর কথিত ওই ঘটক বিয়ের খরচ ও আনুষঙ্গিক ব্যয়ের কথা বলে বিভিন্ন বাজারের বিকাশ এজেন্টের মাধ্যমে একাধিক কিস্তিতে তার কাছ থেকে মোট ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তাকে বিয়ে দিতে পারেননি ঘটক।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫ সালের জুন থেকে নভেম্বর মাসের মধ্যে লালপুর, গোল্লাপাড়া, মুণ্ডুমালা, ইলামদহীসহ বিভিন্ন বাজারের একাধিক বিকাশ এজেন্ট নম্বরের মাধ্যমে এসব টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রতিশ্রুত বিয়ে সম্পন্ন হয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ঘটক তা দিতে অস্বীকৃতি জানিয়ে তাদের উল্টো নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতারিত এক ব্যক্তি বলেন,কথিত ঘটক ভোলা বহু মানুষের সঙ্গে বিয়ে নিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে তানোর থানার ডিউটি অফিসার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল লতিফ ওরফে ভোলা বলেন, তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী