ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৭

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:৪২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:৪২:০৩ অপরাহ্ন
পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৭ ছবি: সংগৃহীত
পাকিস্তানের সবচেয়ে বড় শহরে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

তবে ৬ দিন পেরিয়ে গেলেও এখনো তদন্তকারীরা জানাতে পারেননি যে গুল প্লাজায় ভয়াবহ আগুন লাগার কারণ কী ছিল।

মুখপাত্র বলেন, ৬৭টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি জানান, ডিএনএ পরীক্ষা এখনো চলছে।

তিনি আরও বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত আটজনের পরিচয় নিশ্চিত করা গেছে।

নিখোঁজ স্বজনদের সন্ধানে ৫০টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিলেও উদ্ধার কার্যক্রমের ধীরগতির জন্য অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।

প্রাদেশিক সরকার ঘোষণা দিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি (প্রায় ৩৫ হাজার ৭২০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি ১ হাজার ২০০ জন দোকানদারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

করাচির বাজার ও কারখানাগুলোতে দুর্বল অবকাঠামোর কারণে আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে, তবে এত বড় মাত্রার অগ্নিকাণ্ড খুবই বিরল।

মুখপাত্র জানান, প্রাদেশিক সরকার শপিং মল ও বাজারগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সূত্র: এএফপি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন