ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ আরএমপি’র রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন?

ত্রিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:০৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:০৮:০৫ অপরাহ্ন
ত্রিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড ত্রিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের জন্য আব্দুছ ছাত্তার (৩৮) নামক ব্যাক্তিকে আটক করে ১মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি এলাকায় এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্ত আব্দুস ছাত্তার কাজির গ্রাম এলাকার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর ইছামতি এলাকায় নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের, পরিবহন ও বিপননের সময় আব্দুস ছাত্তারকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, নদী ভাঙন রোধ ও পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, সাজা ঘোষণার পর আব্দুস ছাত্তারকে পুলিশি পাহারায় থানায় আনা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী