ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিজয়ের ছবি-মুক্তিতে বাড়ল জটিলতা

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন
বিজয়ের ছবি-মুক্তিতে বাড়ল জটিলতা বিজয়ের ছবি-মুক্তিতে বাড়ল জটিলতা
থালাপতি বিজয়ের বহু প্রতীক্ষিত 'জন নয়গণ'-এর মুক্তি ঘিরে জটিলতা আরও বাড়ল। মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিজয়ের 'শেষ' ছবির সেন্সর ছাড়পত্র সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল করে দেয়। ফলে ছবি-মুক্তি অনির্দিষ্টদিনের জন্য আরও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন মামলার শুনানিতে আদালত জানায়, সেন্সর বোর্ডকে (CBFC) তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ না দিয়েই রায় দেওয়া ঠিক হয়নি।

সেন্সর সার্টিফিকেট ছাড়া মুক্তি অসম্ভব

হাইকোর্ট জানায়, সেন্সর বোর্ড 'জন নয়গণ'-কে  ছাড়পত্র না দিলে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখানো যাবে না। এদিকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি।  ফলে মুক্তির তারিখ নিয়েও কোনও অনিশ্চয়তা নেই। এই মামলার পরবর্তী শুনানি আবারও মাদ্রাজ হাই কোর্টে শুরু হতে চলেছে।

গত ৯ জানুয়ারি, পোঙ্গল উৎসবকে উপলক্ষ করে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা ছিল বিজয়ের এই ছবি। কিন্তু তার ঠিক আগেই সেন্সর বোর্ড জানায়, একটি অভিযোগ পাওয়ার পর সিনেমাটিকে রিভাইজিং কমিটিতে পাঠানো হয়েছে। ফলে মুক্তির আগে প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। এরপর প্রযোজনা সংস্থা KVN Productions মাদ্রাজ হাইকোর্টে যায়। আদালত প্রথমদিকের শুনানিতে ছবির কিছু পরিবর্তন করার শর্তে বোর্ডকে UA সার্টিফিকেট দিতে বলেছিল। সেই রায় নির্মাতাদের কাছে প্রথম জয় হিসেবে ধরা হয়েছিল।

কিন্তু তারপরেই পরিস্থিতি বদলাতে শুরু করে

সেন্সর বোর্ড ওই রায়ের বিরুদ্ধে পাল্টা ডিভিশন বেঞ্চে যায়। দুই সদস্যের বিচারপতির বেঞ্চ সেই রায় স্থগিত রাখে এবং শুনানির তারিখ পোঙ্গলের ছুটির পর ২১ জানুয়ারি ঠিক করা হয়। পরে  সুপ্রিম কোর্টে যায়। কিন্তু দেশের শীর্ষ আদালত তাদের আবেদন খারিজ করে জানায়, এই মামলায় সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করবে না। শুনানি মাদ্রাজ হাইকোর্টেই হবে। এমনকি দ্রুত শুনানিরও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্ব

বিজয়ের কথায়, "আমার জন্য একটাই বিষয় গুরুত্বপূর্ণ। মানুষ আমাকে দেখতে সিনেমা হলে আসে। সেই কারণেই আমি তাঁদের জন্য আগামী ৩০-৩৩ বছর পাশে থাকার প্রস্তুতি নিচ্ছি ।" ছবির অডিও লঞ্চ ইভেন্টেই 'থালাপতি' বিজয় স্পষ্ট করেছিলেন, এখন তাঁর পুরো মনোযোগ রাজনীতিতে থাকবে । ২০২৪-এ তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাঝাগম’ প্রতিষ্ঠা করেছেন। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও করছেন। ইতিমধ্যেই একাধিক জনসভা করেছেন বিজয় ও তাঁর দল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী