ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও. পরীক্ষার আগে উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আশঙ্কা, টানা পাঁচ দিন হতে পারে ভারী বৃষ্টি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, খোয়া গেছে আইফোন

বলিউড তারকাদের নজরকাড়া ফিটনেস জার্নি, অনুপ্রেরণা হতে পারে আপনারও

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৭:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৭:২৭:৫৩ অপরাহ্ন
বলিউড তারকাদের নজরকাড়া ফিটনেস জার্নি, অনুপ্রেরণা হতে পারে আপনারও বলিউড তারকাদের নজরকাড়া ফিটনেস জার্নি, অনুপ্রেরণা হতে পারে আপনারও
ওবেসিটি আজ ভারতের বহু মানুষের বাস্তব সমস্যা। অতিরিক্ত মেদ থেকে বাড়ে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো নানা জটিল অসুখের ঝুঁকি। তবে এই সমস্যা শুধু সাধারণ মানুষের নয়, বলিউডের বহু তারকাও একসময় ওজনজনিত সমস্যায় ভুগেছেন। আজ যাঁদের ফিট শরীর দেখে অনেকে অনুপ্রাণিত হন, তাঁদের অনেকেই কেরিয়ারের শুরুতে ছিলেন ওভারওয়েট।

পরিশ্রম, শৃঙ্খলা আর দীর্ঘমেয়াদি ফিটনেস রুটিনে তাঁরা বদলে ফেলেছেন নিজেকে। দেখে নিন সেই সব বলিউড তারকাদের, যাঁরা উল্লেখযোগ্য ওজন কমিয়ে ফিটনেসের উদাহরণ তৈরি করেছেন।

আদনান সামি: জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির ওজন ঝরানো নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। একসময় তাঁর ওজন ছিল ২০৬ কেজি। মাত্র এক বছরে ১৩০ কেজির বেশি ওজন কমিয়েছেন তিনি।

সোনম কাপুর: প্রথম ছবি 'সাওয়ারিয়া' সই করার আগে ফ্যাশন আইকন সোনম কাপুরের ওজন ছিল প্রায় ৮৬ কেজি ওজন। বলিউডে আসার আগে প্রায় ৩০ কেজি ওজন কমান তিনি।

ভূমি পেডনেকর: 'দম লাগাকে হাঁইসা' ছবির চরিত্রের প্রয়োজনে ৭২ কেজি ওজন বাড়িয়েছিলেন ভূমি। পরে এক মাসে ২৭ কেজি ওজন কমিয়ে পরবর্তী ছবির জন্য নিজেকে তৈরি করেন।

জ্যাকি ভাগনানি: প্রথম ছবি 'কাল কিসনে দেখা'র আগে জ্যাকির ওজন ছিল প্রায় ১৩০ কেজি। দুই বছরের কঠোর ডায়েট ও ব্যায়ামে প্রায় ৬০ কেজি ওজন কমান।

আলিয়া ভাট: 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'–এ আত্মপ্রকাশের আগে আলিয়া ছিলেন বেশ গোলগাল। ছবির জন্য তিনি প্রায় ১৬ কেজি ওজন কমান।

পরিণীতি চোপড়া: বলিউডে আসার আগে পরিণীতির ওজন ছিল বেশ বেশির দিকে। তবে তিনি আত্মবিশ্বাস হারাননি। নিয়মিত ব্যায়াম ও ডায়েটে নিজেকে ফিট করে তোলেন।

করিনা কাপুর খান: 'টশন' ছবিতে ‘সাইজ জিরো’ লুক নিয়ে চর্চায় আসেন করিনা। তার আগে 'ডন'–এর সময় তাঁর ওজন বেড়েছিল। বর্তমানে তিনি সুস্থ জীবনযাপন ও ফিটনেসের উদাহরণ হয়ে উঠেছেন, বিশেষত নতুন মায়েদের কাছে।

সোনাক্ষী সিনহা: 'দাবাং'–এ ‘রাজ্জো’ হওয়ার আগে সোনাক্ষী প্রায় ৩০ কেজি ওজন কমান। ফিট বা ওভারওয়েট - দুই অবস্থাতেই তাঁর আত্মবিশ্বাস নজর কেড়েছে।

অর্জুন কাপুর: 'ইশাকজাদে'তে সিক্স প্যাক অ্যাবস দেখা গিয়েছিল অর্জুনের। এককালে সেই অভিনেতারই ওজন ছিল প্রায় ১৩০ কেজি। ডেবিউয়ের আগে কঠোর ফিটনেস রুটিনে নিজেকে বদলে ফেলেন অর্জুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার