ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নওগাঁর শিকারপুরে সেপটিক ট্যাংকে মিলল অজ্ঞাত নারীর লাশ

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৮:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৮:১২:৪৯ অপরাহ্ন
নওগাঁর শিকারপুরে সেপটিক ট্যাংকে মিলল অজ্ঞাত নারীর লাশ নওগাঁর শিকারপুরে সেপটিক ট্যাংকে মিলল অজ্ঞাত নারীর লাশ
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল ভবানীপুর গ্রামের বাসিন্দা মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের ট্যাংকিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুর ২টার দিকে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার সময় একটি অপরিচিত নম্বর থেকে তার ফোনে কল আসে। ফোনে জানানো হয় যে, তার বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতরে একটি মরদেহ রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে না পারায় তিনি কিছুটা সময় নেন এবং রাতে থানায় বিষয়টি অবহিত করেন। তার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

দিনদুপুরে জনবসতিপূর্ণ এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, নারীর পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী