ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক ওয়াং নাং

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৮:১৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৮:১৭:১২ অপরাহ্ন
বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক ওয়াং নাং বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক ওয়াং নাং
জামালপুর সদর উপজেলার এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশে আসা চীনা যুবক ওয়াং নাং বিয়ে না করেই নিজ দেশে ফিরে গেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে ওয়াং নাংয়ের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস পেয়ে তিনি এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকালে বাংলাদেশে আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রেমিকা ও তার ভ্যানচালক বাবাকে সঙ্গে নিয়ে জামালপুর সদর উপজেলার প্রেমিকার গ্রামের বাড়িতে যান তিনি।

খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল তাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নেন। সেখানে আলোচনা শেষে চীনা যুবক ওয়াং নাংকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল জানান, চীনা যুবকটি ইসলাম ধর্মে বিশ্বাসী নন। ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ের বিষয়টি নিশ্চিত করতে না পারায় মেয়ের বাবা বিয়েতে সম্মতি দেননি। এ কারণেই পুলিশকে বিষয়টি জানানো হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সজীব রহমান বলেন, ওয়াং নাং চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা। তিনি এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মঙ্গলবার দুপুরে তাকে ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয়, যাতে তিনি নিজ দেশে ফিরে যেতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী