ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পুঠিয়ায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৮:২৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৮:২৩:৩৩ অপরাহ্ন
পুঠিয়ায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা পুঠিয়ায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা
রাজশাহী জেলার পুঠিয়ায় উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি।

পুঠিয়া উপজেলা নিবার্হী অফিসার লিয়াকত সালমান এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, নির্বাচনকালীন আর্মী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অনিম ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত ও পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। সেইসাথে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার নির্বাচনে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন। সেই সাথে স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আই পি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেন।

এ সময় জেলা ও উপজেলার সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী