ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৩৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৩৯:১৫ অপরাহ্ন
রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত
রাজশাহীতে বৃহস্পতিবারের সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগদান করবেন। এই কার্যক্রমকে ঘিরে বুধবার বিকাল ৫টায় রাজশাহী মহানগরীতে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটিতে প্রায় ৩০হাজার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিলের নেতৃত্ব দেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মিজানুর রহমান মিনু। মিছিলটি বিকাল ৫টায় বাটার মোড় থেকে শুরু হয়ে মহানগরীর সাহেববাজার ও মনিচত্ত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে বাটার মোড়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথির বক্তৃতায় মো. মিজানুর রহমান মিনু বলেন, আগামী ২৯ জানুয়ারীর সমাবেশে দেশব্যাপী গণআন্দোলনের নতুন দিক নির্ধারণ করবে এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। চেয়ারম্যান তারেক রহমানের আগমন রাজশাহীসহ সারাদেশে গণপ্রতিবাদের গতিকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, মাননীয় নেতা’র বক্তব্য দেশবাসীর কাছে পৌঁছে দেশের অবস্থা ও গণআন্দোলনের অগ্রযাত্রা তুলে ধরা হবে। রাজশাহীর মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী সমাবেশে অংশগ্রহণ করবে এবং জনতার শক্তিকে প্রমাণ করবে।

এসব আয়োজনের মাধ্যমে জেলা শহরে নির্বাচনী প্রচারণায় একটি নতুন গতি সৃষ্টি হয়েছে, যা ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য সমাবেশে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু-সহ নগরীর ৩০টি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ