ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হবে, মুখ খুললো চীন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:১৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:১৭:০৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হবে, মুখ খুললো চীন প্রতীকী ছবি
ইরানের বিরুদ্ধে সামরিক ‘দুঃসাহসিকতা’র বিষয়ে সতর্ক করেছেন চীনের একজন কূটনীতিক। সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতারও আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে এখন ইরানের বর্তমান পরিস্থিতি। যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং।
 
ফিলিস্তিন ইস্যুসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শক্তি প্রয়োগ করে সমস্যার সমাধান করা যায় না। যেকোনো ধরনের সামরিক দুঃসাহসিকতা অঞ্চলটিকে অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, ‘চীন আশা করে, যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোর আহ্বানে সাড়া দেবে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক পদক্ষেপ নেবে এবং উত্তেজনা বাড়ায় এমন কাজ থেকে বিরত থাকবে।’ 
 
ফু কং বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং সে দেশের বিষয়গুলো সেখানকার জনগণের মাধ্যমেই স্বাধীনভাবে নির্ধারিত হওয়া উচিত। চীন ইরানে স্থিতিশীলতা দেখতে চায় এবং তা সমর্থন করে; পাশাপাশি দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষেও আছে।
 
তিনি বলেন, আমরা সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার আহ্বান জানাই, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা তার হুমকি প্রত্যাখ্যান করি। 

মধ্যপ্রাচ্য কোনো বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার ময়দান নয় এবং অঞ্চলটির বাইরের দেশগুলোর ভূরাজনৈতিক প্রতিযোগিতার শিকার হওয়াও উচিত নয় বলে মনে করে চীন। 
 
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথভাবে গঠনমূলক ভূমিকা রাখতে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান জাতিসংঘে বেইজিংয়ের স্থায়ী প্রতিনিধি। সূত্র: সিজিটিএন

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী