ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মবিরতির হুঁশিয়ারি চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:২৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:২৫:১০ অপরাহ্ন
পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মবিরতির হুঁশিয়ারি চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের ছবি: সংগৃহীত
বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকরের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়।
 
সমাবেশে পে-স্কেল বাস্তবায়নের দাবির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টার নবম পে-স্কেল সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান বক্তারা। প্রতিবাদ সভা শেষে কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
 
প্রতিবাদ সভায় চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারে যারা আমাদের এই ন্যায্য দাবির গুরুত্ব অনুধাবন করতে পারছেন না, আমরা মনে করি তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে ব্যর্থ।’
 
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল সংশোধনের কথা থাকলেও গত ১১ বছরে কোনো পরিবর্তন হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে প্রয়োজনীয় মনোযোগ দিচ্ছে না। যদি অতি দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব।’
 
উল্লেখ্য, প্রায় এক দশক আগে জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল। এতে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব স্তরেই বেতন বাড়ানোর প্রস্তাব ছিল। তবে সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান মন্তব্য করেন যে, অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না। তার এই বক্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মচারীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী