ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

'এ দেশে কোনও শিশুই নিরাপদ নয়': ভূমি

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:৪৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:৪৯:৪৭ অপরাহ্ন
'এ দেশে কোনও শিশুই নিরাপদ নয়': ভূমি ছবি: সংগৃহীত
অভিনেত্রী ভূমি পেডনেকর শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি উত্তর-পূর্ব দিল্লির ভজনপুর এলাকায় ১৮ জানুয়ারি এক ছয় বছরের শিশুকে গণধর্ষণের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্ত তিনজন নাবালক, বয়স যথাক্রমে ১০, ১৩ ও ১৪। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই নাবালক পুলিশি হেফাজতে আছেন, তৃতীয়টি পরিবার নিয়ে এলাকা ছেড়ে গিয়েছে।

ভূমি সামাজিক মাধ্যমে ঘটনার প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, “এই সব কী হচ্ছে? আমরা বারবার ব্যর্থ হচ্ছি। কারণ এই দানবগুলো মনে করে, যৌন হিংসার পরেও তারা পার পেয়ে যাবে। কারণ এখনও আমরা তাদের মধ্যে ভয় তৈরি করতে পারিনি।” তিনি আরও বলেন, নাবালকেরাও এমন নৃশংসতায় জড়িয়ে পড়ছে, এবং তারা তা করার আগে দু’বার ভাবছে না।

পথকুকুরের শাস্তি নিয়ে কড়া নিয়ম থাকা সত্ত্বেও শিশুদের রাস্তায় নিরাপত্তা নেই—এই বিষয়টিও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, “আমরা অবোলাদের শাস্তি দিচ্ছি, অথচ একটি ছয় বছরের শিশু রাস্তায় নিরাপদ নয়। আসলে কোনও শিশুই নিরাপদ নয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি বাবা-মা ও তিন ভাইবোনের সঙ্গে থাকে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন। চিকিৎসকদের মতে, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর সে বাড়িতেই রয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

পরিবারের বক্তব্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি সন্ধে সাতটা নাগাদ শিশুটি গুরুতর আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। শরীর থেকে রক্তপাত হচ্ছিল এবং সে প্রায় অচেতন ছিল। প্রথমে জ্ঞান ফেরার পর শিশুটি জানায়, সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। পরিবারের দাবি, তখন পাশের বাড়ির এক ১৩ বছরের কিশোরও একই কথা বলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী