ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জের পৃথক অভিযানে চুরির আসামী গ্রেফতার ৪

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ১১:০৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ১১:০৫:২৫ অপরাহ্ন
সিরাজগঞ্জের পৃথক অভিযানে চুরির আসামী গ্রেফতার ৪ সিরাজগঞ্জের পৃথক অভিযানে চুরির আসামী গ্রেফতার ৪
সিরাজগঞ্জ দুইটি পৃথক অভিযানে বগুড়া আদমদীঘি থানাধীন অজ্ঞাতনামা দোকান চুরির সন্দেহে ৪ জন চোরকে গ্রেফতার করেছে (র‌্যাব-১২)। 

অভিযানে উদ্ধার এবং গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে র‍্যাব -১২।

র‌্যাব সূত্রে জানা যায়, গত (৯ নভেম্বর ২০২৫) ৩টায় বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার পৌরসভাস্থ পশ্চিম ঢাকা রোডের চৌধুরী গার্ডেন মার্কেটের হিমু ইলেকট্রিক ওয়ার্কশপ থেকে সর্বমোট ৫ লক্ষ ৬ হাজার ৩৫০ টাকা মূল্যের মালামাল চুরি হয়। এ ঘটনায় মালিক মোঃ মাহফুজুর আওয়াল মাহাবুব (২৮) ১৬ নভেম্বর ২০২৫ আদমদীঘি থানায় মামলা করেন (মামলা নং-১১), ধারা ৪৬১/৩৮০ পেনাল কোড, ১৮৬০।

র‍্যাব-১২, সিরাজগঞ্জ অধিনায়ক এর নির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ২৮ জানুয়ারি দুপুর দেড়টায় র‍্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে। প্রথম অভিযান বগুড়া সদর থানাধীন রাজা বাজার এলাকা থেকে এবং দ্বিতীয় অভিযান বগুড়া শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার থেকে চালিয়ে চুরির সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: সোহেল সিকদার (৩২), পিতা মৃত জাফর সিকদার, সাং-কুসাংগাল, থানা-নলসিটি, জেলা-ঝালকাঠি, মোঃ রানা শেখ (২৫), পিতা মোঃ সোলেমান শেখ, সাং-বহলবাড়ীয়া, থানা-সাথিয়, জেলা-পাবনা, মোঃ রিয়াজ মপু (৩২), পিতা মোঃ নুরুল হুদা, সাং-পশ্চিম নলডুগি, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, মোঃ আবু জাফর (৪০), পিতা মৃত আব্দুর রহিম, সাং-হরিকৃষ্ণপুর, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোমধ্যে একাধিক মামলা রয়েছে। সোহেল সিকদারের বিরুদ্ধে ৬টি মামলা, মোঃ রানা শেখের বিরুদ্ধে ১টি মামলা, রিয়াজ মপুর বিরুদ্ধে ৬টি মামলা এবং মোঃ আবু জাফরের বিরুদ্ধে ৮টি মামলা পূর্বে দায়ের হয়েছে।

র‍্যাব কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ মামলা পরিচালনা এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তাদের বগুড়া জেলার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ