ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কলকাতায় নতুনভাবে জীবন্ত হয়ে উঠেছে ‘বাংলাদেশ গ্রন্থাগার’

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১২:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১২:১০:৫৮ অপরাহ্ন
কলকাতায় নতুনভাবে জীবন্ত হয়ে উঠেছে ‘বাংলাদেশ গ্রন্থাগার’ ছবি: সংগৃহীত
ভারতের কলকাতায় বাংলাদেশের শিল্প-সাহিত্য ও রাজনীতির একমাত্র ঠিকানা বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র। তবে বেশ কয়েক বছর ধরেই যেন কমছিল এর জৌলুস। চাহিদা মাফিক বই না থাকায় মুখ ফিরিয়ে নিচ্ছিলেন কলকাতার বাঙালিরা।

সম্প্রতি নতুন করে সেজে ওঠায় আবারও কোলাহল বাড়ছে সেখানে। বইয়ের কর্নারে জায়গা পাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বইও। যা দেখে খুশি স্থানীয় গবেষকরা।
 
লকাতার জনবহুল পার্ক সার্কাস এলাকার তিন নম্বর সোহরাওয়ার্দী এভিনিউয়ের এই বাড়িটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ এক ঠিকানা। প্রাচীন বাড়িটির নিচতলায় আছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, শিক্ষা থেকে রাজনীতির বিষয়ভিত্তিক নানা স্বাদের বই।
 
বাংলাদেশের স্বাধীনতার পরেই কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের তত্ত্বাবধানে গড়ে ওঠে এই গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রটি। তবে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে বরাবরই বদলেছে এখানে থাকা বইয়ের ধরণ।
 
স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় দশকে গ্রন্থাগারটি বিশেষ রাজনৈতিক ঘরানার বইয়ের ভিড়ে পরিণত হয়েছিল। ফলে বাংলাদেশের প্রকৃত তথ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছিল।
 
তবে এখন বদলেছে প্রেক্ষাপট। নতুন করে সব ধরনের বই জায়গা পাচ্ছে এখানে। আগতদের দৃষ্টি আকর্ষণ করতে প্রবেশপথেই তৈরি করা হয়েছে ‘বাংলাদেশ কর্নার’ নামে একটি আলমারি। বাংলাদেশের মূলধারার বইগুলো খুব সহজেই নজরে পড়ছে পাঠকের।

চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সৌমিত্র দস্তিদার বলেন, গত কয়েকমাস আমি এখানে আসছি। খোঁজঝবর নিচ্ছি কী ধরনের বই যায়। তাজউদ্দীন আহমেদকে নিয়ে আমি বই লিখেছি। একাত্তরে বাংলাদেশের মূল জায়গাটা কী ছিল সেটা নিয়ে এখনও অনেক গবেষণা করছি।
 
সংবাদ প্রতিদিনের ডেপুটি নিউজ এডিটর শীর্ষেন্দু চক্রবর্তী বলেন, কোনো ব্যক্তি বিশেষ নয়, আমরা ভারতীয় নাগরিক হিসেবে বাংলাদেশ সম্পর্কে জানতে চাই।
 
কলকাতার বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে বর্তমানে ২০ হাজারের মতো বই রয়েছে। এর মধ্যে বাংলাদেশি লেখকদের পাশাপাশি ভারতীয় লেখকদের বইও জায়গা পেয়েছে।
 
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন বলেন, ‘আমি এসে দেখেছি একটি নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কিছু ব্যক্তির বই এখানে রাখা ছিল। অনেকের হয়তো আগ্রহ আছে ভিন্নমত, দল ও ভিন্ন ব্যক্তি সম্পর্কে জানার আগ্রহ আছে। সেরকম কিছু কিন্তু ছিল না। আমি চেষ্টা করছি সেটার মধ্যে একটি ভারসাম্য আনার।’
 
সরকারি হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ জন পাঠক এই গ্রন্থাগারে বাংলাদেশ সম্পর্কে ধারণা নেন। সম্প্রতি বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত বেশ কয়েকটি বইও জায়গা পেয়েছে গ্রন্থাগারটিতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী