ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা তানোরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ ব্যানারে মানববন্ধন রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ শাশুড়ি হত্যার দায়ে ১৯ বছর পর জামাইয়ের যাবজ্জীবন সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ঘি কফি খেলে কি সত্যিই মেদ ঝরে? জেনে নিন সত্যিটা লজ্জা ঢেকেছে বেসবল ব্যাট! ‘সবচেয়ে খারাপ বিজ্ঞাপন’ নিয়ে তীব্র ক্ষোভ মহিলা ক্রীড়াবিদদের হুথির ক্ষেপণাস্ত্রে ভূপতিত সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান! ইউএনও'র প্রচেষ্টায় বদলে গেছে দুর্গাপুর অফিস পাড়া

জামায়াত সরকারে গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে খন্দকার আব্দুর রাকিব

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৭:৫৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৭:৫৩:৩৫ অপরাহ্ন
জামায়াত সরকারে গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে খন্দকার আব্দুর রাকিব জামায়াত সরকারে গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে খন্দকার আব্দুর রাকিব
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের মঞ্জিলতলা বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রসাদপুর ইউনিয়নের আমীর আব্দুস সালাম।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ থাকবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো চাঁদাবাজ, দখলবাজদের আমরা আর ক্ষমতায় যেতে দিবো না ইনশাআল্লাহ।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খানের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, এনসিপি নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ও সদস্য আব্দুল হামিদ, নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মান্দা উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, মান্দা উপজেলা আমীর ডা. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার