ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

অতিরিক্ত অ্যালকোহল সেবনে রামেকে ৩ জনের মৃত্যু ! ধোপাঘাটায় উদ্বেগ ও নিরাপত্তা দাবি

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৮:৩৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৮:৪৩:২৫ অপরাহ্ন
অতিরিক্ত অ্যালকোহল সেবনে রামেকে ৩ জনের মৃত্যু ! ধোপাঘাটায় উদ্বেগ ও নিরাপত্তা দাবি অতিরিক্ত অ্যালকোহল সেবনে রামেকে ৩ জনের মৃত্যু ! ধোপাঘাটায় উদ্বেগ ও নিরাপত্তা দাবি
রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা বাজার ও আশেপাশের এলাকায় গত বৃহস্পতিবার রাতে নেশাজাতীয় মাদকদ্রব্য (অ্যালকোহল/কট) অতিরিক্ত সেবনের কারণে চারজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আরেকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে। 

মৃতরা হলেন: পিন্টু (৫৫), ধোপাঘাটা গ্রামের বাসিন্দা, শাহিন আলম (৪৬), হাবিবুর রহমান হবি (৪৫)। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুলবুল হোসেন (২৬), তিনি স্থানীয় ব্যক্তি ও মাদক কারবারী বলে জানা গেছে । 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দীন বলেন, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালের মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হার্ট ফেইলিউর। এ ঘটনায় মামলার নথিভুক্তি হয়নি বলে জানান ওসি। 

রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আখতার জানান, আগেও ওই এলাকায় অতিরিক্ত মাদক/অ্যালকোহল সেবনের কারণে জনে জনে মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি আবার একই ধরণের ঘটনার ফলে তিনজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত পরিচালনা করা হবে। 

স্থানীয়রা জানায়, মোহনপুর উপজেলার ধোপাঘাটা বাজার ও আশপাশে কয়েক মাস ধরে নেশাজাতীয় দ্রব্যের অতিরিক্ত সেবন ও চোলাই মদ/কট ব্যবহারের ফলে অন্তত ৮/১০ জনের প্রাণহানি ঘটেছে। যা জনজীবনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তারা নিরাপত্তা বৃদ্ধিসহ প্রশাসন স্তরে শক্তিশালী মাদকবিরোধী কার্যক্রম গ্রহণের আবেদন জানিয়েছেন। 

স্থানীয়দের দাবি, প্রশাসনিক পদক্ষেপ ও স্বাস্থ্যসেবা জোরদার না হলে, এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা উভয় দিকেই প্রবল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ