ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিয়ামতপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৮:৪৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৮:৪৭:৪২ অপরাহ্ন
নিয়ামতপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান নিয়ামতপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান
নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদলের সভাপতি ফেসবুকে পদত্যাগের চিঠি পোস্ট করার কয়েক ঘণ্টা পরে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন। এঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পদত্যাগের  চিঠি পোস্ট করে বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। 

ফেসবুকে পদত্যাগ করা ওই ছাত্রদল সভাপতির নাম বিদ্যুৎ চন্দ্র মাহাতো। তিনি নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার দুপুরে  জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক বরাবর সভাপতি পদ হতে অব্যাহতি চেয়ে একটি লিখিত চিঠি পোস্ট করেন। পোস্টে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার এ সিদ্ধান্তকে অনেকেই রহস্যের চোখে দেখলেও বিকেলেই তা স্পষ্ট হয়ে যায়। 

এরপর বিকেলে উপজেলা সদরের হেলিপোর্ট ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনী সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উপস্থিত নেতাকর্মী তাঁকে স্বাগত জানান। 

জামায়াতে যোগদানের পর তিনি সাংবাদিকদের  বলেন, কারও কোন প্ররোচনায় তিনি এ সিদ্ধান্ত নেয়নি। একক সিদ্ধান্তেই জামায়াতে যোগদান করেছেন এবং রাজনীতির মাঠে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী