ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল রাকসুর মেয়াদ শেষ আজ, বাড়ছে না মেয়াদ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু!

পুঠিয়ায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:৫৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৯:৫৭:৪৩ অপরাহ্ন
পুঠিয়ায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত পুঠিয়ায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
রাজশাহীর পুঠিয়ায় গরু বোঝাই নসিমন গাড়ি ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক রবিউল ইসলাম নিহত হয়েছেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম নলডাঙ্গা থানার কৃষ্ণপুর দীঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, রবিউল নিজস্ব অটোরিকশায় পুঠিয়া থেকে তাহেরপুর যাওয়ার পথে বিপরীতদিকে আসা একটি গরু বোঝাই নসিমন গাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ওই সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রবিউল মারা যান।

পুঠিয়া থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নসিমন গাড়িটি জব্দ করা হয়েছে ও গরুসহ গাড়িতে থাকা যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার