ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তানোরে সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগ

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:৫৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:৫৭:৪৬ অপরাহ্ন
তানোরে সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগ তানোরে সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগ
রাজশাহীর তানোরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। তার পরেও সচরাচর পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষ। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৫০ টাকা হওয়ার কথা থাকলেও বর্তমানে বিভিন্ন দোকানে তা দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯৫০ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। ওমেরা, পেট্রোম্যাক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার একইভাবে অতিরিক্ত দামে বিক্রি হতে দেখা যাচ্ছে।

সিলিন্ডার ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানোর উপজেলার বিভিন্ন হাটবাজার ও দোকানপাটে অধিকাংশ ব্যবসায়ী ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করছেন। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। অনেক পরিবার বাধ্য হয়ে রান্না কমিয়ে দিচ্ছে বা বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে।

স্থানীয় ভোক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের তদারকি না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। দ্রুত বাজার মনিটরিং জোরদার করে সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী  হস্তক্ষেপ কামনা করেছেন সকল পেশাজীবী মানুষ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ