ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৩:১৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৩:১৭:১৯ অপরাহ্ন
নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার নিহতের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে, শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই সময় আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে একই দিন সন্ধ্যায় বাড়ির পাশে একটি দোকানে তাকে মারধর করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় আবারও বাড়ির পাশে রুগুরামপুর গ্রামে তার ওপর হামলা চালানো হয়। এ সময় বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বড় ভাই আকিল হোসেন জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাধা দিলে প্রাহিম (২১) ও সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফসহ উমায়ের ও ওমরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। তিনি অভিযোগ করে আরও বলেন, ঘটনার পরও হামলাকারীরা ক্ষান্ত হয়নি। তারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সৌদি আরব প্রবাসী চাচাতো ভাই শেখ সম্রাট হোসেন সজীবকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দিচ্ছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী