ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সোমবার বিয়ে করছেন রাশমিকা-বিজয়

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৩:৫০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৩:৫০:৪৯ অপরাহ্ন
সোমবার বিয়ে করছেন রাশমিকা-বিজয় ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে সত্যি করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মন্দানা। আগামীকালই বিয়ে সম্পন্ন হবে এ জুটির।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন বলছে, এরই মধ্যে উদয়পুরের রাজকীয় প্রাসাদে প্রস্তুতি শুরু হয়েছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই শেষমুহূর্তের প্রস্তুতির মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন।
 
ভিডিওতে দেখা যাচ্ছে, সারি সারি পিতলের নানা মূর্তি, বাসনের ঝলক, বিয়ের মঞ্চ সাজানোর আয়োজন। বর-কনের পরিচিতরা এরই মধ্যে এক্স হ্যান্ডেলে জানাতে শুরু করেছেন বিয়ের তারিখ।
 
এক্স হ্যান্ডেলে ক্রিস্টোফার কানাগারাজ লিখেছেন, ‘রাশমিকা মন্দনা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ে ২ ফেব্রুয়ারি উদয়পুরে।’
 
এদিকে বাগদানের পর অভিনেতা বিজয়ের টিম জানিয়েছিল, আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এর শুরুতেই সাত পাঁকে বাঁধা পড়বেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। যে কারণে নায়ক-নায়িকা বিয়ের খবরে উচ্ছ্বসিত তাদের ভক্তরা।
 
রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সাল থেকে। তারা প্রথম একসঙ্গে  ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয় করেন। পরিচয় পর্ব থেকেই ভালো লাগা শুরু।

ভালো লাগা আরও গভীর হয় ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে।
 
২০২৪-এ জুটি স্পষ্ট জানান যে, তারা ব্যক্তিজীবনে ‘সিঙ্গেল’ নন।  তবে তাদের সঙ্গী কে, সে বিষয়ে বরাবরই চুপ ছিলেন। তবে গত বছরের শেষের দিকে বাগদানের খবর প্রকাশ্যে আনেন তারা।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী