ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৩:৫৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৩:৫৩:১৭ অপরাহ্ন
নেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি: সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টানা ৭ ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েই বাছাই পর্ব শেষ করলো বাঘিনীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে বাছাইপর্বের সুপার-৬ এ নিজেদের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস ২৩ রানের মধ্যে ৫ উইকেট হারায়। তবে সানিয়া খুরানা এবং রবিন রিজকির ৭৮ রানের পার্টনারশিপে ২০ ওভারে ১০২ রান তুলতে সক্ষম হয়। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এছাড়াও মারুফা আক্তার, রাবেয়া খাতুন ও স্বর্ণা আক্তার নেন একটি করে উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়াও ২৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। ১০ রানে ৩ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় হন নাহিদা আক্তার। 

উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন থেকে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী