ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

এক বহুমুখী কলমযোদ্ধার প্রতিকৃতি কবি আজহারুল ইসলাম আল আজাদের শুভ জন্মদিন

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৬:৫১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৬:৫১:১৩ অপরাহ্ন
এক বহুমুখী কলমযোদ্ধার প্রতিকৃতি কবি আজহারুল ইসলাম আল আজাদের শুভ জন্মদিন এক বহুমুখী কলমযোদ্ধার প্রতিকৃতি কবি আজহারুল ইসলাম আল আজাদের শুভ জন্মদিন
বাংলার উত্তরাঞ্চলের জনপদ নীলফামারী। যে মাটি যুগে যুগে অনেক গুণী মানুষের জন্ম দিয়েছে, সেই মাটিরই সন্তান কবি ও নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ। আজ এই নিভৃতচারী কাব্যচাষী’র জন্মদিন। ০২ ফেব্রুয়ারী ১৯৭১ সালে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেই উত্তাল সময়ে জন্ম নেওয়া এই লেখক শৈশব থেকেই অক্ষরের সাথে গড়ে তুলেছেন এক গভীর মিতালি।

আজহারুল ইসলাম আল আজাদ মূলত বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে কবি, নাট্যকার এবং ঔপন্যাসিক। তাঁর লেখায় ফুটে ওঠে শেকড় সংলগ্ন মানুষের কথা, যাপিত জীবনের আনন্দ-বেদনা এবং সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা।

তাঁর সৃষ্টিকর্মগুলোর দিকে তাকালে দেখা যায় এক বিশাল ক্যানভাস:

নাট্যজগৎ:  মেঘের কোলে রোদ হেসেছে, আলোর পথে, ছোটজাত, অভাগিনী আমিনা, এই নাটকগুলোতে তিনি জীবনের রূঢ় বাস্তবতা ও আশার গল্প বুনেছেন।

কাব্যগ্রন্থ: নীলে খুঁজি কাব্যরস,  অজেয় পরাজয়, নীল জীবনের গান, নীল কণ্ঠ, গদ্যময় জীবনের পদ্য  কাব্যগ্রন্থে তাঁর দার্শনিক সত্তার প্রকাশ ঘটেছে।

কথাসাহিত্য: তাঁর রচিত উপন্যাস  ইচ্ছে,বিষণ্ণ প্রহর, কেউ খোঁজ রাখে না, বিরহের যাত্রা, খুনশুটি নাকি প্রেম, জন্মদাতা বৃদ্ধ হতে নেই, প্রেমের অন্তরালে,  পাঠকমহলে সমাদৃত হয়েছে মানুষের মনের গহীনের কথা বলার জন্য।

ইতিহাস ও ঐতিহ্য: ফিলিস্তিন দখল মুক্ত হবেই হবে।

ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী এই মানুষটি কেবল নিজের সৃষ্টি নিয়েই ব্যস্ত থাকেন না, বরং নতুন লেখক তৈরিতেও পালন করছেন অগ্রণী ভূমিকা। সাহিত্যের ছোট কাগজ টইটই সাহিত্য পত্রিকা এর প্রধান সম্পাদক ও টইটই লেখক ফোরামের সভাপতি অনেক গ্রন্থের প্রনেতা হিসেবে তিনি তৃণমূল পর্যায়ে সাহিত্যচর্চাকে ছড়িয়ে দিচ্ছেন।

২০২৪ সালের বইমেলায় কবির সাথে সাক্ষাত হলে একান্ত এক আলাপচারিতায় তিনি জানিয়েছিলেন তাঁর জীবনের মূলমন্ত্র— লেখালেখির মাঝে আমি বেঁচে থাকতে চাই, আল্লাহ ভরসা। এই একটি বাক্যই বলে দেয় স্রষ্টার প্রতি তাঁর অগাধ বিশ্বাস এবং সৃজনশীলতার প্রতি তাঁর আজন্ম তৃষ্ণা।

সাহিত্যের এই কণ্টকাকীর্ণ পথে কবি আজহারুল ইসলাম আল আজাদ আজ এক কাব্যচাষী  হয়ে উঠছেন। নীলফামারী থেকে শুরু হওয়া তাঁর এই কলমযাত্রা আজ সারা দেশের সাহিত্যপ্রেমীদের কাছে পৌঁছে গেছে। আজকের এই শুভ লগ্নে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী