ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে কিনা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৭:৩৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৭:৩৩:৩১ অপরাহ্ন
নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে কিনা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে কিনা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে ইন্টারনেটের ব্যবহার স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ চালু রাখা হবে। যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে ইন্টারনেট বন্ধের চেষ্টা করে, তবে তাকে অবিলম্বে কঠোর আইনের আওতায় আনা হবে। সরকারের মূল পরিকল্পনা হলো তথ্য ও যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক বা ইন্টারনেটের মতো মাধ্যমগুলো বন্ধ করা এখন আর কোনোভাবেই গ্রহণযোগ্য বা আধুনিক সমাধান নয়। বর্তমান সরকার জনগণের স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী এবং বিগত আমলের মতো কোনো বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ আরোপ করা হবে না। সাংবাদিক ও সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে তথ্য আদান-প্রদান ও সংবাদ প্রচার করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। 

তিনি আরও বলেন, আগে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এসে সত্য বলার সাহস পেতেন না, কিন্তু এখন সেই পরিবেশ পুরোপুরি বদলে গেছে।

নির্বাচনী মাঠের পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে উপদেষ্টা বলেন, ১৮ কোটি মানুষের দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত দুরূহ কাজ হওয়া সত্ত্বেও সরকার একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে একটি ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রস্তুতি খুবই ভালো এবং তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে কোনো ধরনের অসুবিধা হবে না।

নির্বাচনকালীন অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে যেসব বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তার অনেকটাই রাজনৈতিক দলগুলোর নিজস্ব কোন্দলের ফল। তিনি সব রাজনৈতিক দলকে এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান যাতে কোনো অপ্রীতিকর ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্ট না করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী